Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে রক্তদান ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
Editor
মার্চ ১৪, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪মার্চ/২৬)গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমাজনুল ইসলাম নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা ও গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক রইছ উদ্দীন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, এমদাদুল হক, অ্যাডভোকেট মো. আল-ইমরান মুক্তা, ডা. আসাদুজ্জামান আসাদ এবং এসএম জোবায়ের হোসেন।
বক্তারা মানবিক সেবামূলক কার্যক্রমে রক্তদান ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।