Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি বেগ ফারুক, সম্পাদক রাকিব

প্রতিবেদক
Editor
এপ্রিল ৭, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বেগ ফারুক আহমেদ সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল/২৬) রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হুমায়ুন কবীর।
সভায় উপস্থিত সাধারণ সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমীন, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন ও শেখ মো. বিপ্লবসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ, ফারুক আহমেদ ও মো. কামাল উদ্দিনসহ আরও অনেকে।
সভায় নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সবাই একসঙ্গে কাজ করে প্রেসক্লাবের মর্যাদা ও পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।