Durnitibarta.com
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট,বিভিন্ন উপজেলায় ৩৩ মামলায় জরিমানা

প্রতিবেদক
Editor
এপ্রিল ৬, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

জেলা প্রশাসন ময়মনসিংহ-এর নির্দেশনায় সোমবার (৬ এপ্রিল/২৬) ময়মনসিংহ সদরসহ বিভিন্ন উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মোট ৩৩টি মামলায় অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
গৌরীপুর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৪টি মামলায় জরিমানা করা হয়।
তারাকান্দা উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. নাজমুস ছালেহীন-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮টি মামলায় জরিমানা করা হয়।
ফুলবাড়ীয়া উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনার বিরুদ্ধে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৮টি মামলায় অর্থদণ্ড আরোপ করেন।
গফরগাঁও উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ ও মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ৩টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।