Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ৩,৪২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
Editor
মার্চ ১৮, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন আশ্রবপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর থেকে মোঃ রানা (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৩,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ গ্রাম ইয়াবা গুঁড়া উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।