Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ২ মাদক কারবারি আটক, হত্যা সহ একাধিক মামলার আসামি

প্রতিবেদক
Editor
মার্চ ১৭, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার গোলচত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—পৌরসভার উভয়গ্রাম কাজীয়াকান্দা এলাকার শাজাহানের ছেলে রাসেল মিয়া (৩৬) এবং মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা গোলচত্বরে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সন্ধ্যা ছয়টার দিকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধারসহ হাতে-নাতে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাসেল মিয়ার বিরুদ্ধে ফুলপুর থানায় ৮টি এবং শেরপুর জেলার নকলা থানায় ১টি মাদক মামলা রয়েছে। অন্যদিকে সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে ফুলপুর থানায় ১টি হত্যা মামলা, ৬টি মাদক মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ১টি মাদক মামলা রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, আটককৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।