পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় এই জামায়াত অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এ জামায়াতে জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপরা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেবেন।
এছাড়া সাধারণ মুসল্লিদের জন্যও ঈদের এই জামায়াত উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে জামায়াতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।

