Durnitibarta.com
ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে কুকুরের কামড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Mym Office
মে ১৯, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মানিক: ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুকুরের পাল ইজাজুল ইসলাম (৪০) নামে এক যুবককে কামড়ে হত্যা করেছে। রবিবার (১৯ মে) ভোররাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত ইজাজুল ইসলামের মা বাবা কেউ নেই। সে বিয়ে করেনি। তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে এসিআই কোম্পানীর মালামাল এক দোকান থেকে কিনে অন্য দোকানে বিক্রি করতেন। তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তেন।ঘটনার দিন ভোররাতে ভাড়া বাসা থেকে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুকুরের একটি দল তাকে একা পেয়ে কামড়ে পেটের নাড়ি ভুরি বের করে ফেলে।

এছাড়াও শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এসময় একজন নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরের দল চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই ইজাজুল মারা যায়। নান্দাইল মডেল থানার ওসি মোঃ আব্দুল মজিদ জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।