Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন জেল পালানো কয়েদিরা

প্রতিবেদক
Mym Office
জুলাই ২৩, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: নরসিংদীর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে প্রায় একশত জেল পালানো কয়েদি আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন।  খরব; বিবিসি বাংলা

সেখানকার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বিবিসি জানিয়েছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকেই বিভিন্ন ভাবে তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের আগ্রহ দেখিয়েছিলেন।

পরে আইনজীবী সমিতি এসব কয়েদিদের সঙ্গে সমন্বয় করে মঙ্গলবার আদালতের মাধ্যমে আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছেন।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট কাজী নাজমুল জানিয়েছেন, “পালিয়ে যাওয়া কয়েদিদের সকলেই কোন না কোন মামলার আসামী। সেই সূত্রে তারা নিজ নিজ মামলার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন।”

“জেলা প্রশাসন এবং আদালতের সঙ্গে সমন্বয় করেছি আমরা। আজকের মধ্যেই এসব কয়েদি আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হবে।”

নরসিংদীর জেল সুপার কামরুজ্জামান বলেছেন, “বিষয়টি এখন আদালতের ব্যাপার।”