Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ধ’র্ষণ-নি’র্যাত’নের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শা’স্তি’র দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
Editor
মে ২২, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

“শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তি চাই” — এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) বিকেল ৪টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রথম আলো বন্ধুসভা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আর. কে. রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনসুর আহমেদ ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, উপদেষ্টা সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, সাবেক সভাপতি নীলকণ্ঠ আইচ মজুমদার, সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক মন্ডল, সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান ফারুক এবং সাংস্কৃতিক কর্মী জান্নাতুন নাহার নুপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান, প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রুমি, সদস্য আব্দুছ সামাদ শিমুল, ব্যবসায়ী চাঁন মিয়া, প্রভাষক উমর ফারুক, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা বলেন, শিশু রামিসার মতো মর্মান্তিক ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। এ ধরনের নৃশংস অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।
বক্তারা আরও বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সোহেল রানা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে।