Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় মহাসড়কে পুলিশের অভিযান, অর্ধশত ‎অটোরিকশা-সিএনজি জব্দ

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় রেজিস্ট্রেশন বিহীন, অটোরিকশা, সিএনজি ও বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। ‎শুক্রবার (২২ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  সিডস্টোর মাস্টার বাড়ি অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

‎ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)‎ ইশতিয়াক আহমেদের  নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশতাধিক অটোরিকশা সিএনজি আটক করা হয়। আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হাইওয়ে পুলিশ।

‎স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধ অটোরিকশা, ভ্যান ও সিএনজি উল্টোপথে চলাচল করায় ঘন ঘন যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। নিয়মিত মামলা ও আটক অভিযান চালিয়েও এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হচ্ছে না। মহাসড়কে জনসাধারণের নিরাপত্তার ও যানজট মুক্ত করতেই এই অভিযান।

‎অভিযান চলাকালে ভরাডোবা হাইওয়ে থানার ওসি ‎ইশতিয়াক আহমেদ বলেন, মহাসড়কে অবৈধ যান ধরা পড়লে  আটককৃত যানবাহনের বিরুদ্ধে সড়ক ও পরিবহন আইনে মামলা দায়ের করে হবে।
‎মহাসড়ককে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।