Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে ছাত্রশিবিরের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রতিবেদক
Mym Office
মে ২২, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মবসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে “দিনব্যাপী শিক্ষাশিবির-২৬” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথি ও কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মোঃ শাখাওয়াত হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর সভাপতি ডাঃ ফাউজান আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সভাপতি শফিকুল ইসলাম হামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা আমীর মাওলানা বদরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় ফোকাস ভর্তি কোচিং পরিচালক ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক জোবায়ের হোসাইন, ময়মনসিংহ জেলা দাওয়াহ সম্পাদক রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কামরুল হাসান, সাবেক ময়মনসিংহ জেলা উত্তর শাখার সেক্রেটারি আব্দুল বারেক বারী, সাবেক বায়তুলমাল সম্পাদক জহিরুল ইসলাম এবং গৌরীপুর পৌর জামায়াতের সভাপতি ডাঃ আব্দুন নূরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শিক্ষাশিবিরটি পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে গৌরীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবিরের সমাপনী বক্তব্য এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।