Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার,আটক ১

প্রতিবেদক
Mym Office
জুলাই ৭, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জের “খ” সার্কেল ভৈরবের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ১ (এক) জনকে আটক করা হয়।
সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয় এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।