Durnitibarta.com
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আমরা বিদেশী নই, দেশী পুলিশ, জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে:- এসপি মোঃ কামরুল

Link Copied!

ময়মনসিংহের ফুলপুর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার(এসপি) মোঃ কামরুল হাসান। বুধবার (১২ আগস্ট) বিকাল পৌনে ৩টায় আকস্মিক ফুলপুর থানা পরিদর্শন করেন। এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন।

তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে পুলিশি সেবা পৌছে দিতে হবে। তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে তুলতে হবে। মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ, জনগনের পুলিশ। তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে। এর আগে থানায় পৌছলে এসপি মোঃ কামরুল হাসানকে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

পরে তিনি সালামী গ্রহণ ও সামামী প্যারেড পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংক্ষণ, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও থানায় নারী ও শিশু সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ফুলপুর থানাধীন ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিট অফিসারদের সাথে তাদের বিটের কার্যক্রমকে শক্তিশালী করতে বিশেষ মতবিনিময় সভা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফ, ফুলপুর সার্কেল এএসপি মোঃ রাকিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন, ওসি তদন্ত মোঃ রাছেল সহ পুলিশের অন্যান্য সদস্যরা।