Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন এসপি কামরুল

Link Copied!

হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে (২০ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন পুলিশ সুপার মোঃ কামরুল হাসান। শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে ফুলপুর পৌরসভার ছন কান্দা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন ও মতবিনিময় করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।

এ সময় সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, ফুলপুর সার্কেল (এএসপি) তাহমিনা আক্তার, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, ওসি তদন্ত ইয়াছিন রাসেল, পূজা উদযাপন কমিটির আহবায়ক উজ্জ্বল সাহা, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্য, পুলিশ, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজামন্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করেন। এ সময় পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পূজা মন্ডপ পরিদর্শন শেষে ফুলপুর থানা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ের স্বাক্ষর করেন। ফুলপুর থানা পরিদর্শন শেষে রাত পৌনে ৯টায় তারাকান্দা থানার পূজা মন্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।