গ্রেপ্তার ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আনিস মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আশরাফুল মিয়া (২০)। রবিবার (১৫ মে) দুপুরে র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (১৪ মে) বিকালে জেলার ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এবিষয়ে র্যা-১৪’র কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, দীর্ঘদিন যাবৎ তারা দেশের বিভিন্ন জেলা থেকে গাজাসহ অন্যান্য মাদকদ্রব্য ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় সর্বরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।

