Durnitibarta.com
ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে ইলেক্ট্রিক মিস্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
Mym Office
জুন ৬, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুন) বেলা ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নে মল্লিকবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ওই গ্রামের হাতেম আলীর ছেলে। সে ইলেক্ট্রিক মিস্ত্রি ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুঁটি থেকে ছিড়ে পড়া তার পুনরায় সংযুক্ত করার জন্য বিদ্যুৎতের খুটিতে উঠেন ইসমাইল। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মাললা হয়েছে।