খাইরুল ইসলাম আল আমিনঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যালী, কেক কাটা, আলোচনাসভার মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের নেতৃত্বে র্যালী, কেক কাটা, আলোচনাসভা করা হয়।
এ উপলক্ষে জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সরকারী বাসভবনে আলোচনাসভা ও কেক কাটা হয়।
উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমনের সঞ্চালনায় উক্ত আলোচনাসভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বজলুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক আবুল মুনসুর, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ছাইদুল গনি রোমন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল হক আমিন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম রুবেল, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক তরিকুল ইসলাম বাবুল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন আকন্দ, মগটুলা ইউনিয়ন যুবলীগ আহবায়ক হাছিবুল ইসলাম খান রাজিব, বড়হিত ইউনিয়ন যুবলীগ সভাপতি কামরুজ্জামান দুঃখুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ, মৎস্যজীবীলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

