Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

টেক্সটাইল মিলের রোলারে পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Mym Office
জুলাই ৫, ২০২২ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় টেক্সটাইল মিলের রোলারে পেচিয়ে ইনজামামুল হক (২২) নামে এক যুুবকের মৃত্যু হয়েছে।
নিহত ইনজামামুল হক উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের তারাগাও এলাকার আব্বাস আলীর ছেলে।
সোমবার (৪ জুলাই) ৬ টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের তারাগাও এলাকার অর্কিড জিও টেক্সটাইল মিলে এই ঘটনা ঘটে।

ভালুকা শিল্প পুলিশের এএসআই মানিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইনজামামুল হক চলন্ত রোলার মেশিন পরিস্কার করছিলেন। এসময় হঠাৎ তার বাম হাত রোলার মেশিনে আটকে ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সহকর্মীরা খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি।

এবিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।