Durnitibarta.com
ঢাকাশনিবার , ৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৮, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খা্ইরুল ইসলাম আল আমিন:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। শনিবার গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গত আগস্ট মাসের দায়ের করা প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাঠপাড়া গ্রামের মৃত শুকুর মাহমুদের পুত্র বাবুল মিয়া (৫০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

অপরদিকে এসআই সাদী মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদী জেলার দায়ের করা যৌতুক মামলার আসামী মাইজবাগ ইউনিয়নের কবিরভুলসুমা গ্রামের ফজলুল হকের পুত্র সাব্বির আহমেদ (২৫) ও এএসআই শাকিল আকন্দ রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র আব্দুল করিম (৩৫) কে সিআর মামলায় গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সিআর ও জিআর মামলার ৩জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।