Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২০, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীতে নানা বাড়িতে বেড়াতে এসে এবার ধর্ষণের শিকার হয়েছেন সাত বছরের এক শিশু। ধর্ষণের অভিযোগ উঠেছে আলমগীর খান (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলমগীর খান (৬৫) গ্যারাখালী গ্রামের চাঁন মিয়া খানের ছেলে। সে একজন পেশায় রাজমিস্ত্রী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, আমাদের বাড়ি মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে। বুধবার দুপুরে আমার শিশু মেয়ে (৭)কে নিয়ে মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। সন্ধ্যায় বাড়ির অন্য শিশুদের সাথে একই বাড়ির আলমগীর খানের বাসায় টিভি দেখতে যায় আমার মেয়ে । পরে রাত ৮টার দিকে আমার মেয়েকে বাসায় পিছনে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে আলমগীর খান। এতে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তার অবস্থার অবনতি হতে দেখে রাত ১০টার দিকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসা হয়।

পটুয়াখালী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. এইচএম ফারহান বলেন, রাতে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন শিশুটি কাতরাচ্ছিল। আমি গাইনি বিভাগে ভর্তি দিয়েছি। ওখানের যে ডাক্তার আছেন তারা চিকিৎসা দিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।