দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চরআমখাওয়া ইউনিয়নের লঙ্কাচর সকাল বাজারের দক্ষিণ পাশে রাস্তার উপর মোটরসাইকেল পৃষ্ট হয়ে ৬৫ বছর বয়সের এক বিধবা নারীর গুরুতর আহত হয়েছে। ৫ নভেম্বর শনিবার আনুমানিক সকাল ৯টার সময় ।
গুরুতর আহত অবস্থা দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর সদর হাসপাতালে প্রেরন করে।
জামালপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। চরআমখাওয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, তার ছেলে মনি মিয়ার মোটরসাইকেল পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্যপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর সদর হাসপাতলে প্রেরন করে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তি আমেলা খাতুন(৬৫) চরআমখাওয়া ইউনিয়নের লঙ্কারচর দক্ষিণপাড়া গ্রামের মৃত সুরুত উল্লার স্ত্রী।

