ময়মনসিংহ জেলা প্রতিনিধি,
ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে প্রাইভেটকারসহ ২৫টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার সিডষ্টোর বাজারে কমার্স ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
ভালুকা ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, দুপুর দেড়টার আল মদিনা মার্কেট সামনে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পাশের কাপড় ও জুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি প্রাইভেটকারসহ ২৫ টি দোকান পুড়ে যায়।
আল মামুন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। তবে, এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

