Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বিকল ট্রাকে সচল ট্রাকের ধাক্কা,নিহত ২

প্রতিবেদক
Mym Office
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

  1. ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে বালু বোঝাই বিকল ট্রাকের পিছন থেকে অপর ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।
নিহত দুইজনের একজনের ট্রাক চালকের সহকারী। তার পরিচয় মিলেনি।ও অপরজন ভ্যান চালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিলার উপজেলার ধানীখলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এই ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালু বোঝাই বিকল ট্রাক দাড়ানো অবস্থায় ছিল। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাড়ানো ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও ধাক্কা দেয়া ট্রাক চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। পর খবর ঘটনাস্থলে এসে মরদেহ ও ট্রাক দুটি জব্দ করা হয়।
ট্রাক দুটি রেকার দিয়ে থানায় নেয়া হচ্ছে। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।