Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভাবিকে ধর্ষণ : ১৭ বছর পর গ্রেপ্তার

প্রতিবেদক
Khairul Islam Alamin
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা: রংপুরের মিঠাপুকুর এলাকায় ভাবিকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর মোহাম্মদ (৩৭)’কে ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-২।  সাভারের গেণ্ডা এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৬ সালে রংপুর মিঠাপুকুর থানা এলাকায় ভাবিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নুর মোহাম্মদ। পরবর্তীতে ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে আসামি নূর মোহাম্মদ পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামী নূর মোহাম্মদকে আসামি করে রংপুর মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা হওয়ার পর আসামি আত্মগোপনে চলে যায়। তিনি আরও জানান, ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ২৬ জুন আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গত ৮ ফেব্রয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সাভার এলাকায় অভিযান পরিচালনা করে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, রাজধানীর গেণ্ডা, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি। আসামিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।