Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কবর খুঁড়ে চার কঙ্কাল চুরি

প্রতিবেদক
Mym Office
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় রাতের আধাঁরে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১২ ফেব্রুয়ারী) দ্বিবাগত রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রবিবার সকালে পথচারীরা মেদুয়ারী ইউনিয়নের নারী ইউপি সদস্য আসমা খাতুনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দূর্বত্তরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউপি সদস্য আসমা খাতুন বলেন, প্রায় ৯ বছর আগে তার মা মানিকজান মারা যান। ভাই লোকমান হেকিম ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান। তাছাড়া প্রতিবেশি গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন। দূর্বত্তরা রাতের আঁধারে ওই চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।