বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে পর্নোগ্রাফি চক্রের ১২ সদস্যকে প্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে নগরীর কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকুতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশী বিদেশী নারী পুরুষের ফেইক আইডি’র মানুষকে পর্ণোগ্রাফিক সাইট ভিজিট করাতো। সেখানে তাদের দুর্বল মুহুর্তের ছবি ও ভিডিও ধারণ করে পরবর্তীতে এসব ছবি ও ভিডিও দ্বারা তাদেরকে ব্ল্যাকমেইল করতো। পরে শনিবার রাতে গোপন সংবাদের প্রেক্ষিতে শনিবার রাতে ময়মনসিংহ মহানগরের কেওয়াটখালী পাওয়ার হাউস রোডে অভিযান করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ওয়াবদা অফিসের পিছনে একটি ভবর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার দামপাড়া গ্রামের আঃ বাছেদের ছেলে হাসান আলী (২৩), হুমায়ুন কবির (২৯), আঃ হালিমের ছেলে রানা মিয়া (২১), সফিকুল ইসলামের ছেলে হুসেন আলী (২১), আউশনারা গ্রামের মজিবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২০), হলদিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম (২০), কাইতকাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে জাকারিয়া (২৫), ঘাটাইল উপজেলার সত্তরবাড়ী গ্রামের দুদু খানের ছেলে সবুজ খান (২০), আলম কাজির ছেলে মনির হোসেন (২৩), নজরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৪), ধনবাড়ী উপজেলার কিসমত সরদারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সজল (২৩), ধোপাখালি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল মিয়া (২১)।
এসময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির চারটি ল্যাপটপ, দুটি মোবাইল এবং পর্ণোগ্রাফির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

