আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া: নৌকার বিজয় নিশ্চিত করার নির্দেশ দিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ১-ধোবাউড়া -হালুয়াঘাট আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুয়েল আরেং কে বিজয়ী করার লক্ষ্যে ধোবাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে সাংস্কৃতিক একাডেমী হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায়
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।
এসময় বক্তারা বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে বলেন, র্স্মাট বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে,নৌকা বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আবারও নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং।তিনি নির্বাচনের দায়িত্ব নেতাকর্মীদের উপর ছেড়ে দিয়ে বলেন,এই নৌকা আপনাদের,আপনারাই নৌকার বিজয় নিশ্চিত করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আঃ মোতোলেব আকন্দ,উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাস,বর্তমান সাংগঠনিক সম্পাদক আবু সালেক টিপু,জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ,ট্রাইবাল চেয়ারম্যান এডুর্য়াড নাফাক,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মুকুল,আনোয়ার হোসেন খান,হারুন অর রশিদ,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন,পোড়াকান্দুলিয়া ইউনিয়ন সভাপতি বকুল মিয়া,ঘোষগাও ইউনিয়ন সভাপতি আঃ করিম,দক্ষিণ মাইজপাড়া সভাপতি নায়েক দুলাল,বাঘবেড় সভাপতি বজলুর রহমান,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি,উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাদিউজ্জামান শুভ প্রমূখ।

