ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা -মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনা অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহরা হলেন, উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। নিহত দু’জন সহোদর বোন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬ টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক এসআই কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করে
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালের দিকে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যায়। এসময় আহম হয় নিহতের আরেক বোনসহ তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

