তৌকির আহাম্মেদ হাসু , জামালপুর: জামালপুরে সরিষাবাড়ীতে ৬নং ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ।গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাটারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাটারা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ তথ্য তিনি নিশ্চিত করেন।
ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন,গত মঙ্গলবার(১৫ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহ সকল ইউপি কার্যাদি স্বাভাবিক রাখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
এছাড়াও তিনি বলেন,গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পরাজয় ঘটে। সেই সাথে শেখ হাসিনার সরকারের মনোনীত বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যানেরা এলাকা ছেড়ে পলায়ন করে।ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল ৫ আগস্ট এর পর হতে তিনি পলাতক। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে।
যার ফলে ভাটারা ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই দুর্ভোগ ও বেহাল অবস্থা থেকে পরিত্রাণের প্রত্যাশায় আমরা সকল ইউপি সদস্যরা সম্বলিতভাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্যানেল চেয়ারম্যানের মধ্যদিয়ে পরিষদের কার্যস্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আবেদন করি। যার ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাকে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের দোয়া ও সকলের সহযোগিতা কামনা করছি। ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ তার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাটারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি লুৎফর রহমান মালম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য ও ভাটারা বিএনপির সাবেক সভাপতি এড.এমবি রেজা ভানু, সদস্য ভাটারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এড.মুহাম্মদ হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লী, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, আসলাম হোসেন বাচ্চু, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান খাজু সহ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, যুবদল ছাত্রদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন ইউপি সদস্য ইউনিয়নবাসীর নাগরিক সেবার চিন্তা করে যে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন এবং দায়িত্বভার নিয়েছে। সেটা তার একার পক্ষে পালন করা সম্ভব নয়। তাই সকলকেই সচেষ্ট সহযোগিতা করতে হবে এবং এই ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। তবেই জনপ্রতিনিধিরা সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে সকালেই মন্তব্য করেন।

