
রোববার (২০ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাস মালিক সমিতির নেতারা এই হুঁশিয়ারি দেন। এসময় তারা দাবি বাস্তবায়ন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আন্তঃজেলা বাসমিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাহান মিনা বলেন, মহাসড়কের চলমান তিনটি সমস্যা নিয়ে গত ৮ অক্টোবর বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের ৭টি বাস মালিক সমিতি যৌথভাবে একটি সভা করে করে। দক্ষিণাঞ্চলের চার জেলার বিভিন্ন রুটে বিআরটিসি বাস, অন্তত সাতটি পরিবহনসহ ইজিবাইক, মাহেদ্র ও থ্রি হুইলার মহাসড়কে সমিতির নিয়মনীতি না মেনে অবৈধভাবে চলাচল করছে।
শাহাজাহান বলেন, এসব রুটে অবৈধ যানবাহন চলাচল করায় বাস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই সভায় এসব রুটে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। ইতোমধ্যে আমাদের সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। প্রশাসন ২১ অক্টোবরের মধ্যে আমাদের তিন দফা বাস্তবায়ন না করলে ২২ অক্টোবর থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
