Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ৫, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরাইলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। দলটির প্রধান নাইম কাসেম বলেছেন, ‘আমরা আত্মসমর্পণ করব না।’ সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছিল হিজবুল্লাহ। কিন্তু তার দাবি, ইসরায়েল সেই চুক্তির কোনো শর্ত মানেনি।

নাইম কাসেম বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে রাজি হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলাম, কিন্তু আমরা বারবার বলেছি, ধৈর্যের সীমা আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পথ হলো তাদের মোকাবিলা করা সর্বোচ্চ ত্যাগের পর্যায়ে, শেষ সীমা পর্যন্ত, এবং আমরা আত্মসমর্পণ করব না।’

সোমবার হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ও ড্রোন ছোড়ে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়।

এর জবাবে লেবাননের দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। সেখানে স্থলসেনাও পাঠানো হয়েছে। এতে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।