Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রতিবেদক
Mym Office
জুলাই ১৪, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে সরকার কর্তৃক মঞ্জুরিকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই/২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় তিনি বলেন,সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় রয়েছে এবং তাদের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।