নিজস্ব প্রতিবেদক :
সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহ্জাহান কবির হীরার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে সাংবাদিক ঐক্য ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা সাংবাদিক শাহজাহান কবির হীরার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে “গৌরীপুরে সন্ত্রাসী দিয়ে ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর ও চাঁদা দাবি করেন ডাক্তার আমান!” শিরোনামে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জেরে স্থানীয় শাহিন মুন্সি নামে এক ব্যক্তি ক্ষুব্ধ হন।
এরই ধারাবাহিকতায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর জনতা ব্যাংকের সামনে সাংবাদিক শাহজাহান কবির হীরার ওপর শাহিন মুন্সি ও তার সহযোগীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

