Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা সংশোধন করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১৪, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অনিচ্ছাকৃতভাবে ঢুকে গেছে। একই সঙ্গে তালিকায় কিছু ভুয়া মুক্তিযোদ্ধার নামও রয়েছে, যাদের চিহ্নিত করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে মন্ত্রী বলেন, সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া, রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধা ঢুকে গেছেন। বিষয়টি আমরা চিহ্নিত করব। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশকে বারবারই গণতন্ত্রের পথে নিয়ে এসেছেন, আন্দোলন-সংগ্রাম করে তার রাজনৈতিক জীবনের সবটুকুই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। দেশ গড়ার জন্য আন্দোলন করেছেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।