Durnitibarta.com
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে দুর্ঘটনায় ফুলপুরের হুমায়ুন নিহত

Link Copied!

ময়মনসিংহের নান্দাইল ব্রিজে ট্রাক দুর্ঘটনায় হুমায়ুন কবির নামে ফুলপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(২৩ আগস্ট) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির(২৫) ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই গ্রামের সুরুজ মিস্ত্রির ছেলে। তার পাঁচ মাস বয়সী এক শিশু সন্তান রখেছে। তিনি নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে পড়েন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা করে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনুগত প্রক্রিয়ার শেষে রবিবার বাদ মাগরিব ঠাকুরবাখাই গ্রামে নিহতের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।