Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক: ইরান

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১৪, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইরানি ব্যাংকে হামলার জবাব হিসেবেই এই আঘাত হানা হয়েছে। শনিবার (১৪ মার্চ) আইআরজিসির মুখপাত্র সরদার নাইনি এ মন্তব্য করেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, শত্রুপক্ষ যদি একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটায়, তাহলে এই অঞ্চলে অবস্থিত সব আমেরিকান ব্যাংকের শাখা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

দুবাই আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায় পরপর দুটি হামলার ঘটনার পর দুবাইয়ে অবস্থিত সিটিগ্রুপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এমন পরিস্থিতিতে এইচএসবিসি ব্যাংক কাতারে তাদের সব শাখা বন্ধ করে দিয়েছে এবং ওই অঞ্চলে তাদের কর্মীদের জন্য বাসা থেকে কাজ করার নীতি কার্যকর করেছে।

সূত্র: এএফপি।