Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠে প্রশাসন

প্রতিবেদক
Editor
এপ্রিল ১৬, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্য সংকট ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে। সরবরাহ অনিশ্চয়তায় পাম্পে দীর্ঘ সারি ও পরিবহনে ভোগান্তি বাড়ছে। তাই সরকারের দিকনির্দেশনায় মাঠে কাজ করছেন স্থানীয় প্রশাসন। তারে ধারাবাহিকতায় ময়মনসিংহের তারাকান্দায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চৌধুরী ফিলিং স্টেশন ও জামান ফিলিং স্টেশনে সরেজমিনে পেট্রোল ও অকটেন বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন। এ সময় ট্যাগ অফিসারবৃন্দের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সিরিয়াল বজায় রেখে সাধারণ গ্রাহকদের মাঝে তেল বিক্রি নিশ্চিত করা হয়। কোনো প্রকার অনিয়ম যেন না হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসন জানান, খুব শীঘ্রই ফুয়েল কার্ড’ পদ্ধতিতে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ ফুয়েল কার্ডের দিকনির্দেশনা দিয়েছেন উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসন সাইফুর রহমান স্যার। তিনি আরো বলেন, এখন থেকে ‘ফুয়েল কার্ড’-এর মাধ্যমে তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কার্ড ব্যতীত কেউ জ্বালানি তেল ক্রয় করতে পারবেন না। এছাড়াও খোলা বাজারে কেউ যদি অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি করেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলো।