Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু,প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছাবে নাগরিকের দোরগোড়ায়

প্রতিবেদক
Editor
মে ১৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির :

ময়মনসিংহের গৌরীপুরে নাগরিকদের দোরগোড়ায় আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে/২৬) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা থেকে সারাদেশে একযোগে ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা উপলক্ষে গৌরীপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা।
সভায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন জুয়েল, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা। বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা ডিজিটাল ও জনবান্ধব হওয়ায় সাধারণ মানুষ এখন ঘরে বসেই অনেক সেবা গ্রহণ করতে পারছেন। এ ধরনের মেলা ভূমি সেবা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহীতা, সকল ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।