Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে কৃষি প্রণোদনা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ অত্র কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ছিদ্দিকুর রহমান, সদস্যসচিব হেলাল উদ্দিন হেলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, খরিপ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা দিতে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, লেবুর চারা, মরিচ ও বিভিন্ন গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, জৈব সার এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উপজেলায় ১ হাজার ৭৩০টি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিতে ২০টি করে এবং একটি সড়কের পাশে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।