Durnitibarta.com
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ি ঢলকবলিত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

প্রতিবেদক
Mym Office
জুলাই ১১, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আবদুল কাদির,নিজস্ব প্রতিবেদক :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি শনিবার (১১ জুলাই/২৬) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলার বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। প্রতিমন্ত্রী বলেন, সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ত্রাণ কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) পরিতোষ হাজরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।