Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

Link Copied!

ময়মনসিংহের ফুলপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে অভিযান চালিয়ে ১০৪টি নিষিদ্ধ রিং বা চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

সিংহেশ্বর ইউনিয়নের কংশ নদীর শাখা ভাঙাব্রিজ, পুরাপুটিয়া ও বনপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরার দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে জব্দ করা নিষিদ্ধ রিং বা চায়না জাল জলাশয়ের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ফুলপুর থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।