Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে মানিক ও সাজিদের নেতৃত্বে যুবদলের আনন্দ শোভাযাত্রা

প্রতিবেদক
উবায়দুল্লাহ রুমি বিশেষ প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাবেক ছাত্রনেতা ও ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরিকুল ইসলাম মানিক এবং ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম সাজিদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পুরাতন কোর্ট ভবন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে ঘুরে আসে। পরে শোভাযাত্রাটি ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শবিসহ ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

সমাবেশে আরিফুল ইসলাম সাজিদ বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ, গৌরব ও অনুপ্রেরণার দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের কল্যাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে আগামী দিনের পথচলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।