Durnitibarta.com
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিল প্রশাসন

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ২৮, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

যথাযথ কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ছাড়পত্র ও অনুমোদন ছাড়া মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে গড়ে তোলার অভিযোগে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নির্মাণাধীন ‘ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর যাবতীয় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সরেজমিনে অভিযান চালিয়ে নির্মাণকাজে আনুষ্ঠানিক স্থগিতাদেশ দেওয়া হয়। আলোচিত এই মেগা রিসোর্ট প্রকল্পটির চেয়ারম্যান পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদী।