Durnitibarta.com
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে পোস্টার অপসারণ ও ব্রিজের ফুটপাতের দোকান উচ্ছেদে এসিল্যান্ড

প্রতিবেদক
Mym Office
নভেম্বর ৮, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ টু হালুয়াঘাট-শেরপুর মহাসড়কের ফুলপুর পৌর বাসস্ট্যান্ড এলাকার সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং যত্রতত্র পোস্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ নভেম্বর) দুপুরে পৌরসভার গোলচত্বর, বাসস্ট্যান্ড, জুড়া ব্রিজ, আমুয়াকান্দা মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়কের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণের পাশাপাশি ব্রিজের ওপর ফুটপাত দখল করে বসানো দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সড়কের বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণের পাশাপাশি আমুয়াকান্দা ব্রিজের ওপর ফুটপাত দখল করে বসানো ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া যাত্রী ছাউনিতে স্থাপিত দোকান ও আশপাশের বিভিন্ন ব্যানার-পোস্টারও অপসারণ করে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
এ অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় সাথে ছিলাম ফুলপুর থানার পুলিশের একটি টিম, পৌরসভার প্রকৌশলী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও সচেতন নাগরগণ।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও পৌর এলাকার সৌন্দর্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।