Durnitibarta.com
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

স্পিডবোটে মাদকের চালান, হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১

প্রতিবেদক
মামুন রাফী, বিশেষ প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়ায় স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ জুয়েল রানা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হাতিয়া থানার চেয়ারম্যান ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে আটক করা হয়।

আটক জুয়েল রানা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মো. আলী মিয়া।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।