Durnitibarta.com
ঢাকাসোমবার , ৯ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Admin
মে ৯, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ তামিম আহমেদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মৃত তামিম আহমেদ ত্রিশাল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে। সে ত্রিশাল নজরুল একাডেমির ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

সোমবার (৯ মে) বিকাল পৌনে ৪ টার দিকে উপজেলার কানিহারী ইউনিয়নের বাড়ইগাঁও ব্রহ্মপুত্র নদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার (৮ মে) দুপুরে) ওই স্কুল ছাত্র গোসল করতে নেমে নিখোঁজ হয়।

গফরগাঁও ফায়ার সার্ভিস রাম প্রসাদ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দুপুরের দিকে খবর পেয়ে কিশোরগঞ্জ সদরের ডুবুরি দল বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত অভিযান চালায়। তবে, ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার না হওয়ায় অভিযান স্থগিত করি। পরে সোমবার সকাল ৯ টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করি। এমতাবস্থায় বিকাল সাড়ে তিনটার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০০ মিটার দুরে ওই কিশোরের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে আমাদের জানালে উদ্ধার করি। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার দিন পাঁচ বন্ধু মিলে কানিহারী ইউনিয়নের বাড়ইগাঁও ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসলের পর চারজন উঠে আসলেও তামিম উঠে আসেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কিশোরগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজের পরদিন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।যেহেতু, ওই কিশোর পানিতে ডুবে মারা গেছে। তাই, থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।