Durnitibarta.com
ঢাকাসোমবার , ১০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের অসমাপ্ত সম্মেলনের তারিখ ঘোষনা

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১০, ২০২২ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

আসিফ (জামালপুর) বকশীগঞ্জ:

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের অসমাপ্ত সম্মেলনের তারিখ ঘোষনা করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের স্বাক্ষরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কে চিঠি প্রদান করা হয়।

জানা যায়, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অধীনস্থ ওয়ার্ড আওয়ামী লীগের বেশির ভাগ সম্মেলন গত মে মাসে অনুষ্ঠিত হয়েছে।বিভিন্ন সমস্যার কারণে কিছু ওয়ার্ড সম্ভব হয়নি । কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কাঠামোর নির্দেশনায় ২১-২৪ অক্টোবর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়।

গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের স্বাক্ষরে উপজেলার সদর, মেরুরচর, নিলক্ষিয়া, সাধুর পাড়া , ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলনের জন্য ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কে চিঠি দেয় হয়। সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা ব্যানার ফেস্টুন ছাপিয়ে প্রচার প্রচারনায় ব্যস্ত দিন কাটাচ্ছে।