Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১১, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় জুবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার বটটিলা নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার পুরুড়া গ্রামের মৃত আব্দুল হেকিম সেখের ছেলে জুবেদ আলী পৌরসভার কলেজপাড়া বটটিলা পাঞ্জেখানায় মাগরিবের নামজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’