Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে খোলা আকাশের নিচে অসহায় পরিবারের জীবন যাপন

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৫, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

আসিফ খন্দকার (জামালপুর) বকশীগঞ্জ:

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পক্ষিমারী গ্রামে মৃত নবীর স্ত্রী খোদেজা বেগম দীর্ঘ নয় দিন যাবৎ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। খোজ নিয়ে জানা যায় দীর্ঘ প্রায় ৪০ বছর যাবৎ নবী মাহমুদ তার পরিবার পরিজন নিয়ে আট শতাংশ জমিতে ঘরবাড়ি করে সেখানে বসবাস করে আসছে।সেখান থেকে পাঁচ শতাংশ জমি নবী জীবিত থাকাবস্থায় বিক্রি করে দেন। সেখানে যে তিন শতাংশ জমি ছিল সেটাই ছিল সেই পরিবারের একমাত্র থাকার সম্বল।

স্থানীয় প্রভাবশালী ইব্রাহিমগং সেই জমি দখল করার জন্য পূর্ব পরিকল্পিত ভাবে গত ৭ই অক্টোবর খোদেজা বেগমের বাড়ি ঘর ভেঙ্গে তছনছ করে দেয়। দখল করে নেয় তার সেই শেষ সম্বল।

এ বিষয়ে খোদেজা বেগম বলেন আমার স্বামীর রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু ইব্রাহিম ও তার পুত্র ফারুকসহ পরিবারের অন্য লোকজনরা জমি দখলের উদ্দেশ্যে ঘরবাড়ি ভেঙ্গে তছনছ করে দেয়। আমার যাওয়ার কোথায় জায়গা নেই। আমি জামালপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছি।দীর্ঘ নয়দিন যাবৎ খোলা আকাশের নিচে বর্তমানে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বসবাস করছি।

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম বলেন জমিটি আমার, আমি ক্রয় করে নিয়েছি। তাই তাদেরকে সরে যেতে বলেছি। তারা না যাওয়ার কারণে আমার জমি আমি দখল করেছি।

স্থানীয়রা বলেন আমরা জানি জমিটি খোদেজা বেগমের স্বামীর। তারা দীর্ঘ প্রায় ৪০ বছর যাবৎ সেখানে বসবাস করছে। ইব্রাহিম জমিটির দাবি করেছিল।আমরা সমাজের লোকজন তার কাছে দলিল দেখতে চেয়েছিলাম। সে আমাদেরকে দলিল দেখাতে পারেনি। হঠাৎ এভাবে বাড়ি ঘর উচ্ছেদ করে জমি দখল করা শোভনীয় হয়নি। যদিও জমিটি তার হয় তাহলেও এভাবে বাড়ি ঘর ভেঙ্গে উচ্ছেদ করা ঠিক হয়নি। তাদেরকে সময় দেওয়ার দরকার ছিল। সামাজিক ভাবে এর প্রতিকার করা যেত।

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আয়ুব আলী খান বলেন বিষয়টি শুনতে পেয়েছি খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে সেই সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে।