আবদুল কাদির :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও ক্ষমতার উপর আস্থা রাখুন। তার বিচক্ষণ নেতৃত্বে বহিঃবিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে। তার হাত ধরেই বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী/২৩) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শহীন শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত ভবন উদ্বোধনী এক আলোচনা সভায় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে থাকলেও তাদের টান এখনও পাকিস্তানের প্রতি। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ডেকে এনে পুরষ্কৃত করেছে। তারা এখনও চায় বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তা হতে দেবে না।
সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, উপজেলা আ.লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাড.শওকত আলী,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ প্রমুখ।

